1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
যুবদলের আহবায়কের বাড়ির সামনে যুবলীগের কার্যালয় নির্মাণের ঘটনায় হুমায়ুন, বাচ্চুর নিন্দা — রূপগঞ্জ বার্তা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোঃ মাসুৃম রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন

Categories

যুবদলের আহবায়কের বাড়ির সামনে যুবলীগের কার্যালয় নির্মাণের ঘটনায় হুমায়ুন, বাচ্চুর নিন্দা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৩৩ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক খোকনের বাড়ির সামনে যুবলীগের কার্যালয় নির্মাণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। বৃহঃস্পতিবার (২৩ জুন) সকালে এক বিবৃতিতে তারা এই নিন্দা জ্ঞাপন করেন।

এড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, গত ২২ মে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে তার বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পর থেকেই ক্ষমতাসীন দলের লোকজন ফারুকের বাড়ির আশেপাশে মহড়া দিচ্ছে। এখন সেখানে তারা যুবলীগের অফিস বানাচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। তাই আমরা রূপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক খোকনের বাড়ির সামনে যুবলীগের কার্যালয় নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গোলাম ফারুক খোকনের বাবা সাবেক চেয়ারম্যান হাজী হাসান আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি আবেদন দিয়েছেন। একই অভিযোগ জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসি এবং উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে।

২২ জুন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বরাবর লিখিত অভিযোগে হাসান আলী বলেন, ‘আমার বাড়ির সামনের গেটের জায়গা আমার পৈত্রিক সম্পত্তি ছিলো। পরবর্তীতে সেই জায়গা পানি উন্নয়ন বোর্ড থেকে অধিগ্রহণ করে নেওয়া হয়। সম্প্রতি আমাদের গ্রামের বরকত উল্ল্যাহর ছেলে পাবেল হক কিছু লোকজন নিয়ে সেই জায়গায় ঘর নির্মাণ করছে। তার ঘর তুলতে নিষেধ করলে তারা জানায়, সরকারি জায়গায় আওয়ামী যুবলীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। ইতোপূর্বে পানি উন্নয়ন বোর্ডের কাছে এই জায়গা লিজ নেয়ার জন্য আবেদন করেছিলাম আমরা। কিন্তু পাউবো জানায়, পানির লাইন স্থাপনের পর বাকি জায়গা লিজ দেয়া হবে।

এমন অবস্থায় আমার বাড়ির সামনে রাজনৈতিক দলের অফিস স্থাপন করা হলে পরিবার এবং আত্মীয় স্বজনের চলাচলে বাধা তৈরী হবে। একই সাথে যেকোন মুহূর্তে আইন শৃঙ্খলার অবনিত হতে পারে। ইতোপূর্বেই এই গ্রুপটি আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। ভবিষ্যতেও কোন না কোন উছিলা তৈরী করে আবারও হামলা চালাতে পারে।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews