1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা — রূপগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি ​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোঃ মাসুৃম রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন

Categories

​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

শিক্ষা জীবনের স্মৃতি কখনো বাস্তবে ফেরে না, ফিরে আসে হৃদয়ের গহীনে থাকা শৈশবের সোনালী অতীত। চলার পথে সেই সব অনাবিল অনুভূতি কখনো সুখস্মৃতি হয়ে ধরা দেয়, আর মনে জাগায় এক অব্যক্ত আবেগ। সেই স্মৃতির টানে ও প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসায় নারায়ণগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাদানের প্রতিষ্ঠান মর্তুজাবাদ কামিল এমএ মাদরাসার সাবেক শিক্ষার্থীদের একাংশ ২১ অক্টোবর বুধবার সকালে একত্রিত হয়েছেন এক অনাড়ম্বর আয়োজনের উদ্দেশ্যে।
​মাদরাসাটির ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের প্রায় অর্ধশতাধিক সাবেক ছাত্র অংশগ্রহণ করেন।
​প্রস্তুতি সভায় প্রাক্তন ছাত্র মফিজুল ইসলামের প্রস্তাবে এবং জেলার অন্যতম সাংগঠনিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইস্রাফিল হোসেনের উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের সাথে যোগাযোগের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মতামত ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে হাজারের অধিক শিক্ষার্থীদের মিলনমেলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির ৬০ বছর পূর্তিতে জমকালো ‘হীরক জয়ন্তী’ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
​হীরক জয়ন্তী মহাসমারোহে বাস্তবায়নের লক্ষ্যে একটি শক্তিশালী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক শিক্ষার্থী ও ভারগাঁও দাখিল মাদরাসার সুপার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মো. ফজলুল হককে সভাপতি, অ্যাডভোকেট ইস্রাফিল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আধুরিয়া মাদরাসার সহ সুপার আব্দুল্লাহ আল মামুনকে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
​এছাড়া প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সম্মান জানিয়ে মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম বোরহান উদ্দিনকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য সকল শিক্ষকদের উপদেষ্টা হিসেবে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।

​হীরক জয়ন্তী উদযাপনকে স্মরণীয় ও শৃঙ্খলিত করতে বেশ কিছু উপ-কমিটিও গঠন করা হয়। যার মধ্যে রয়েছে:​‘স্মৃতির পাতায় আমরা’ নামীয় বিশেষ স্মরণিকা প্রকাশ কমিটি
​সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটি,​শিক্ষকদের সম্মাননা ও উপহার প্রদান কমিটি
​আপ্যায়ন ও শৃঙ্খলা রক্ষা কমিটি, ​ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটি।
​বর্ণিত প্রতিটি উপকমিটিতে ৫ জন করে সদস্যের নাম ঘোষণা করা হয়।

​দীর্ঘ ছয় দশকের এই ঐতিহাসিক যাত্রা ও হীরক জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা বিরাজ করছে। সকলের যৌথ প্রচেষ্টায় একটি স্মরণীয় ও বর্ণাঢ্য উৎসব আয়োজনের আশা প্রকাশ করছেন আয়োজকরা।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews