1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত — রূপগঞ্জ বার্তা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ

Categories

রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা এবং রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মজিবুর রহমানসহ অনেকে।

রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুম।

এতে রূপগঞ্জের পশ্চিম ও পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, গত পাঁচ বছরে রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকার দুই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে। অথচ এখনো জরাজীর্ণ ও ভাঙাচোরা স্থাপনায় জমি রেজিস্ট্রির কার্যক্রম চলছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। এসব সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে অনেকের জমি হাতছাড়া হয়েছে। যেসব জমি জাল বা অনিয়মের মাধ্যমে দলিল করে দখল করা হয়েছে, সেসব দলিল খুঁজে বের করার চেষ্টা করতে হবে। জমির প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রূপগঞ্জের জমি রূপগঞ্জবাসীর কাছে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তাং ১৫/১০/২০২৬ ইং
সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০১৮১৯০৯৯২৩৮

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews