1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার । — রূপগঞ্জ বার্তা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোঃ মাসুৃম রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন

Categories

রূপগঞ্জে চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার ।

  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১১৮৪ Time View

রূপগঞ্জ বার্তা ডেস্কঃ গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল ১০ নভেম্বর ২০২১ তারিখ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা ইউএস বাংলা মেডিকেল কলেজ এলাকা হতে রূপগঞ্জের চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলাম (৫২), পিতা- মৃত আঃ রহমান, সাং- পাড়াইন, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

একই তারিখ গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রূপগঞ্জের চাঞ্চল্যকর রশীদ হত্যা মামলার ৭নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ জসিম হাওলাদার (৪৫), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং- পূর্ব দেহেরগতি, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমানে মিরকুটিরসেও, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০১টি ১২ বোর শর্টগান, ১১টি সীসা কার্তুজ এবং সীসা কার্তুজের ০১টি খালি খোসা উদ্ধার করা হয়। মোঃ রিজওয়ান সাঈদ জিকু, এএসপি, সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, র‌্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ০৬/১১/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মিরকুটিরছেও সাকিনস্থ জনৈক হাবিবুর এর চায়ের দোকানের সামনে ব্যবসায়িক আধিপত্যকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল আহমেদ, শাহারিয়ার পান্না ভিপি সোহেল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর হুকুমে তার গানম্যান (দেহরক্ষী) মোঃ জসিম হাওলাদারসহ অন্যান্য আসামীরা ভিকটিম রশিদকে এলোপাথারীভাবে মারপিট শুরু করে। মারামারির একপর্যায়ে উক্ত মামলার ১নং আসামী সোহেলের হুকুমে আসামী মোঃ জসিম হাওলাদার (৪৫) তার হাতে থাকা শর্টগান দিয়ে ভিকটিম রশিদকে গুলি করে পালিয়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত অপর আসামী মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য আসামীরাও ভিকটিম রশিদকে গুলি করে ফলে ভিকটিম রশিদ গুরুতর জখম হয়ে হাসপাতালে গিয়ে মারা যায়। পরবর্তীতে উক্ত হত্যাকান্ডে জড়িত আসামীদের নামে নিহতের বড় ভাই রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই উল্লিখিত গ্রেফতারকৃত আসামীরাসহ অন্যান্য আসামীরা পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃক নিবিড় গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে উল্লেখিত আসামীদের অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় জড়িত ১নং আসামী ভিপি সোহেলসহ অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

Our Facebook Page

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews