1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
নতুন সাতটি সিনেমার কাজ শুরু করছি- ডিপজল — রূপগঞ্জ বার্তা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ

Categories

নতুন সাতটি সিনেমার কাজ শুরু করছি- ডিপজল

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩৫ Time View

চলচ্চিত্রে মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল নতুন ৭টি সিনেমা নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ৬টি সিনেমার নির্মাণ কাজ শেষ করে সেগুলো মুক্তির প্রক্রিয়া শুরু করেছেন। এ মাস থেকে ধারাবাহিকভাবে সিনেমাগুলোর মুক্তি প্রক্রিয়া শুরু হবে। এগুলো মুক্তি ও পরিবেশনার দায়িত্বে রয়েছে প্রযোজনা ও পরিবেশনা সংস্থা অনুপম মিউজিক। সিনেমাগুলো মুক্তি শুরুর প্রাক্কালে সিনেমা নির্মাণের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ডিপজল নতুন ৭টি সিনেমা নির্মাণের প্রজেক্ট হাতে নিয়েছেন। এগুলোর মধ্যে দুটির নির্মাণ কাজ শুরু হবে নভেম্বরের শেষের দিকে।

এ ব্যাপারে ডিপজল বলেন, আমার ৬টি সিনেমা মুক্তি দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতি মাসে একটি করে সিনেমা মুক্তি দেয়া হবে। দর্শক যাতে নতুন সিনেমা দেখা থেকে বঞ্চিত না হয়, এজন্য একটির পর একটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা যায়, এটি ধারাবাহিকতা রক্ষার প্রকল্প। এ সিনেমাগুলো মুক্তি দিতে দিতে নতুন সিনেমা রেডি হয়ে যাবে। এর কাজ আগামী এক-দেড় মাসের মধ্যে শুরু হবে।

তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে নতুন সিনেমা নির্মাণ ও মুক্তি দেয়ার বিকল্প নাই। আমি আমার অবস্থান থেকে এ কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, যে সিনেমাগুলো মুক্তি দেয়া হবে তার প্রত্যেকটি গল্প সমৃদ্ধ। দর্শক যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায়, সেভাবেই এগুলো নির্মিত হয়েছে। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দর্শকের মন-মানসিকতা বুঝতে পারি। তারা কি ধরনের সিনেমা পছন্দ করে, তা বুঝেই সিনেমা নির্মাণ করি। আশা করছি, সিনেমাগুলো দেখে দর্শক নিরাশ হবে না। তিনি বলেন, আমি ডিপজলের কাছ থেকে দর্শক ভিন্ন কিছু আশা করে। সময়ের সাথে তাল মিলিয়ে এই ভিন্ন কিছু নিয়েই সিনেমাগুলো নির্মাণ করেছি। নতুন যে সিনেমাগুলো নির্মিত হচ্ছে, সেগুলোতেও দর্শক ভিন্ন কিছু পাবে। ইতোমধ্যে ৭টির মধ্যে দুটি’র নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কক্সবাজার থেকে সিনেমাগুলোর শুটিং শুরু হবে। আর আমি শুটিংয়ের জন্য শীতের সময়টিকে বেছে নিই। এ সময়ে কাজ করে সুবিধা পাওয়া যায়। আবহাওয়া ভালো থাকে। একটানা কাজ করা যায়। আশা করছি, আগামী ছয়-সাত মাসে নতুন সিনেমাগুলোর নির্মাণ কাজ শেষ করতে পারব। সবগুলো সিনেমার পরিচালক থাকবেন মনতাজুর রহমান আকবর। আর শিল্পীদের মধ্যে নতুনদের প্রাধান্য থাকবে। তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে একের পর এক যেমন সিনেমা দরকার, তেমনি নতুন শিল্পীও দরকার। তাহলে দর্শক নতুন কিছু দেখতে পাবে।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews