1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পত্রিকা হকারের বসতবাড়িতে   হামলা,ভাংচুর-লুটপাত আহত-৪ — রূপগঞ্জ বার্তা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোঃ মাসুৃম রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন

Categories

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পত্রিকা হকারের বসতবাড়িতে   হামলা,ভাংচুর-লুটপাত আহত-৪

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬০৫ Time View

রূপগঞ্জ বার্তা ডেস্কঃ 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতে ঘুমন্ত অবস্থায় পত্রিকা হকার ফারুকের বসতবাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত ৪ জন হয়েছেন। 

রবিবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলেন, পত্রিকা হকার ফারুক (৩৪) ও তার পিতা হযরত আলী (৬৫),তার বড় ভাইয়ের স্ত্রী শাহিদা আক্তার (৩২), বড় ভাই মোহাম্মদ আলী (৩৮)। বর্তমানে আহতরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব এলাকার হযরত আলীর বসত বাড়িতে ধারালো চাপাতি,রামদা, চাইনিজ কুড়াল, ছুরি,লোহার রড,কাঠ, লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে বসতঘরের দরজা,জানালা ভাংচুর করতে থাকে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা হলেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৩৫), মৃত আব্দুল হেকিমের ছেলে মকবুল (৫০), মকবুলের ছেলে রনি (২৮), বেলায়েতের ছেলে ইউনুছ (৩৬),সোলেমান (৪০), নুর ইসলামের মেয়ে শাহানারা (৪৫),আব্দুর রহমানের মেয়ে সনিয়া (২৮), হাটাব টেকপাড়া এলাকার সিরাজের ছেলে শামীম(৩০)সহ অজ্ঞাত আরো ২০/২৫জন।

সন্ত্রাসীদের তা-বে ঘুম থেকে জাগ্রত হয় পরিবারের সদস্যরা। হযরত আলী সন্ত্রাসীদের ভাংচুর করতে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। হযরত আলীকে বাঁচাতে তার দুই ছেলে ও পুত্র বধু এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় উদ্ধার হয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ বিষয়ে হযরত আলীর ছোট ছেলে পিয়ার আলী (৩০) রূপগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Our Facebook page

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews