1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা — রূপগঞ্জ বার্তা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোঃ মাসুৃম রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন

Categories

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৬৪৬ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণ (৩৩) নামের এক সাংবাদিককে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এই ঘটনা।

সোহেল কিরণকে মুমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নান ছেলে। সোহেল কিরণ বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সোহেল কিরনের ভাই সাহেল মাহমুদ জানান, সোহেল কিরণ তার বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে মঙ্গলবার তারাবি নামাজের পর রাত পৌনে দশটার দিকে কাঞ্চন বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন । এ সময় কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ কয়েকজন সন্ত্রাসী মিলে সোহেল কিরণ ও তার বন্ধু সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাইফুল ইসলামকে এলোপাথারিভাবে পেটাতে থাকে। এ সময় সোহেল কিরণ ওই সন্ত্রাসীদের বাধা দেয়। এক পর্যায়ে সোহেল কিরণকে সন্ত্রাসী আফজালসহ হামলাকারীরা চর থাপ্পর মারতে থাকে। পরে আফজালের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

সাহেল মাহমুদ আরো জানান, আফজালসহ কলি বাহিনী সন্ত্রাসীরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আসছে। আর আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলা টিভিতে একাধিকবার সংবাদ পরিবেশন করেছেন। আর ওই সংবাদ পরিবেশন কে কেন্দ্র করেই তার ভাই সোহেল কিরণকে ওই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের উপর হামলাকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলন ঘোষণা দেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews